News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

প্রয়াত নীরজ ভোরা, কম্পানি, রঙ্গিলা, সত্য, বাদশায় অভিনয় করেছিলেন, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

FOLLOW US: 
Share:
মুম্বই:  বলিউড অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক নীরজ ভোরা প্রয়াত। মাত্র ৫৪ বছর বয়সে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। গত একবছর ধরে তিনি কোমায় ছিলেন। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িতে ছিলেন নীরজ। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা বলিউড। চলচ্চিত্রকার অশোক পণ্ডিত টুইট করে জানান, গত চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। অবশেষে মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ায় মৃত্যু হয় নীরজের। আজ বিকেল তিনটেয় শেষকৃত্য সম্পন্ন হবে সান্তাক্রজ পশ্চিমে। কয়েক বছর আগে মারা যান নীরজের স্ত্রী, তাঁদের কোনও সন্তান নেই। বৃহস্পতিবার ভোর চারটের সময় মৃত্যু হয় নীরজের। নীরজকে নিজের ভাই এবং বন্ধু বলে সম্বোধন করে ফিরোজ বলেন, তাঁর শরীর ভালই হচ্ছিল। কিন্তু আচমকা গত শুক্রবার শরীর খারাপ হয়ে যায়। হাসপাতালে সঙ্গে সঙ্গে ভর্তি করা হলেও, অবস্থার কোনও উন্নতি আর হল না। বহু ছবিতে অভিনয় করেছেন নীরজ। তাঁর প্রথম ছবি কেতন মেহতার হোলি। সেখানে তিনি আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন। শাহরুখ খানের সঙ্গে টিভি শো সার্কাসেও অভিনয় করেছেন নীরজ। আমিরের ছবি রঙ্গিলার সংলাপ লিখেছিলেন নীরজ। তাঁর নির্দেশনায় একাধিক হিট ছবি বক্স অফিসকে উপহার দিয়েছেন অক্ষয় কুমার। তারমধ্যে রয়েছে খিলাড়ি ৪২০, হেরা ফেরির সিকুয়েল ফির হেরা ফেরি। অভিনয় করেছেন দৌড়, ওয়েলকাম ব্যাক, কম্পানি, পুকার, রঙ্গিলা, সত্য, বাদশা, মন। চিত্রনাট্য লিখেছেন অকেলে হাম অকেলে তুম, চোরি চোরি চুপকে চুপকের মতো ছবিতে। নীরজের মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের।      
Published at : 14 Dec 2017 01:24 PM (IST) Tags: condolence passes away Twitter Modi

সম্পর্কিত ঘটনা

Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে

Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে

Indranil Sen: ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'

Indranil Sen: ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'

Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা

Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা

Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব

Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব

Pousali Banerjee: ফেসবুকে অশ্লীল মন্তব্য! পৌষালীর সাফ জবাব, 'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণের গান শোনাব'

Pousali Banerjee: ফেসবুকে অশ্লীল মন্তব্য! পৌষালীর সাফ জবাব, 'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণের গান শোনাব'

বড় খবর

Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত

Nepal : আবার তুষারধসের আশঙ্কা?  প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত

Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে

Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে

Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর